কাল ভৈরবের মন্দির
মন্দিরে কাল পূজারী আসেনি
বৃষ্টিতে ভিজতে নাকি তার সাধ হয়েছিল
বৃষ্টিতে ভেজা সেই দ্বীপের মতো ;
লুজন দ্বীপে দেখেছিল তরুণ পাদ্রী !
আমাদের এ তল্লাটে হতভাগারা
নদী দেখেনি কেউ ভালোবেসে ;
আসমানে কবে নদী পায় ;
নদী আর নারী এক নয়
নদী কথা বলেনা ; চুপ করে বহে
আর ডাকে ভরা বর্ষায় !