Monday, July 27, 2015

কাল ভৈরবের মন্দির

কাল ভৈরবের মন্দির

মন্দিরে কাল পূজারী আসেনি 
বৃষ্টিতে ভিজতে নাকি তার সাধ হয়েছিল 
বৃষ্টিতে ভেজা সেই দ্বীপের মতো ;
লুজন দ্বীপে দেখেছিল তরুণ পাদ্রী !

আমাদের এ তল্লাটে হতভাগারা 
নদী দেখেনি কেউ ভালোবেসে ;
আসমানে কবে নদী পায় ;
নদী আর নারী এক নয় 
নদী কথা বলেনা ; চুপ করে বহে 
আর ডাকে ভরা বর্ষায় !